বিজ্ঞাপন

ভোটের অধিকার রক্ষায় ১২ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ দিন: মুশফিকুর রহমান

ভোটের অধিকার রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন দিবস বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের সিনিয়র উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুশফিকুর রহমান। তিনি বলেন, যে ভোটের অধিকারের জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করেছেন, সেই অধিকার প্রতিষ্ঠার সুযোগ আবার এসেছে।

বুধবার বিকেলে আখাউড়া উপজেলার কর্ণেলবাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুশফিকুর রহমান বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আজ সেই ত্যাগের সুফল পাওয়ার সময় এসেছে। সবাই ঐক্যবদ্ধ হলে বিএনপিকে বিজয়ী করা সম্ভব।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল জনগণের কথা বলে না। তারা আগেই ধরে নিয়েছে ভোট সুষ্ঠু হবে না, কারণ তারা জানে জনগণের সমর্থন না পেলে ক্ষমতায় আসা সম্ভব নয়। সে কারণেই তারা ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়াচ্ছে।

মুশফিকুর রহমান বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কর্মসূচি দিয়েছেন, তা বাস্তবায়নের মাধ্যমে একটি গতিশীল সরকার গঠন করা হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশে দুর্নীতি, মাদক ব্যবসা ও মামলাবাজি বন্ধ হবে, কমবে বেকারত্ব, মানুষের মুখে ফিরবে হাসি।

জেলা বিএনপির সদস্য ও আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল খন্দকারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন এবং কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আজম। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন