বিজ্ঞাপন

তানজিদের বাউন্ডারিতে লিড, দুইশ’ পেরিয়ে বাংলাদেশ

দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির পর জশ হ্যাজেলউডের করা ৫২তম ওভারের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকান তানজিদ হাসান তামিম। পরের দুই বলে টানা দুটি করে রান নেন তিনি। আর তাতেই নাজমুল শান্তর সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়ে ফেললেন এই বাঁহাতি ব্যাটার।

বিজ্ঞাপন

এরপর ৫৫তম ওভারে স্টার্কের বল ব্যাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে লিড এনে দেন তামিম। তার চারে বাংলাদেশ প্রথম ইনিংসে দুইশ ছুঁল। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিডও পেল সফরকারীরা। ডারউইন টেস্টের ছড়ি এখনও বাংলাদশের হাতে। ২ উইকেটে তাদের সংগ্রহ ২০০ রান।

এর আগে প্রথম সেশন শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন তানজিদ। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮১ রান। প্রথম ইনিংসে তারা ১৭ রানে পিছিয়ে ছিল। লাঞ্চের আগে এদিন ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে সফরকারীরা।

১ উইকেটে ৯৬ রানে শুক্রবার ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে শক্ত জবাব দিয়েছে তারা। মুমিনুল ৪৯ রানে থেমেছেন। আর ১০২ বলে ফিফটি করা তানজিদ সেঞ্চুরির পথে ছুটছেন।

জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের একটু বাইরের বল তার ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়ে। ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে থামেন মুমিনুল। শতক ছাড়ানোর পর জুটি ভেঙে গেল। দলীয় ৩৬ রানে সাদমানের বিদায়ের পর বাংলাদেশ ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায়।

পড়ুন : চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন