বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনে জামায়াত ইসলামের প্রার্থী মতিয়ার রহমান।

বিজ্ঞাপন


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছুমা খাতুন ও জাকসুর এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেহেনা খাতুন।


প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান বলেন, “দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি সবাইকে দাড়িপল্লায় ভোট দেওয়ার আহবান জানান।


তিনি আরও বলেন, “দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারীদের সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”
বিশেষ অতিথিরা বলেন, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সমাবেশে বিপুল সংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

দেখুন- সাবেক উপদেষ্টা মাহফুজ প্রসঙ্গে যা বললেন প্রেস সচিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন