বিজ্ঞাপন

‘খুব শিগগিরই দেশে ফিরতে পারব’

দেশের ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসান বর্তমানে খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এই টুর্নামেন্ট চলাকালীন নেপাল প্রিমিয়ার লিগেও দল পেয়েছেন টাইগার অলরাউন্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে এলপিএল শেষ করেই নেপালের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

বিজ্ঞাপন

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করলেও নানা জটিলতায় দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। জাতীয় দলে খেলা তো দূরের কথা, দেশের ঘরোয়া টুর্নামেন্টেও অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব নেওয়ার পর সাকিবের দেশে ফেরার বিষয়ে আশাবাদী ছিলেন অনেকে। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ তামিম দায়িত্ব নেওয়ার পরও এখন পর্যন্ত সাকিবকে দেশে ফেরানোর বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেননি।

বিসিবি সভাপতি হওয়ার পর তামিমের সঙ্গে কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, ‘একবার তার (তামিম) সঙ্গে কথা হয়েছে। ক্যাপ্টেন কার্ড ইস্যুতে কথা হয়েছিল।’

তবে ঠিক কবে দেশে ফিরবেন সাকিব আল হাসান? আদৌ কি দেশে ফেরা সম্ভব হবে? এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আশাবাদের কথা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়, ‘আপনি এবং আপনার পরিবার কি বাংলাদেশকে মিস করেন? নিকট ভবিষ্যতে কি দেশে ফেরার কোনো সম্ভাবনা রয়েছে?’

জবাবে সাকিব বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই বাংলাদেশকে মিস করি। দেশে ফেরার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী যে খুব শিগগিরই এটা সম্ভব হবে।’

দেশের ক্রিকেটে এত অবদান থাকার পরও দেশে ফিরতে না পারাটা অন্যায় কি না—এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি কী ভাবছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো সাধারণ মানুষ কী ভাবছে। তারা যদি মনে করে আমার সাথে অন্যায় করা হয়েছে, তাহলে হয়তো তাই।’

পড়ুন: চুলায় নেই গ্যাস, সিএনজি স্টেশনেও দীর্ঘ লাইন; গ্যাস সংকট আরও তীব্র

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন