আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আখাউড়ায় নির্বাচনী গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়েছে।
‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার বিকেলে আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে ব্যবসায়ীদের সঙ্গে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে নেতারা ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটের গুরুত্ব তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ ভোটারদের সচেতনভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের প্রথম ভোট সঠিক জায়গায় প্রয়োগ করার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আখাউড়া পৌর যুবদলের সদস্য সচিব মো. হুমায়ূন রহমান নয়ন, আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলম ভূঁইয়া, যুবনেতা মো. ইসহাক ভূঁইয়া ও যুবনেতা প্রিন্স আহমেদ বাবু ভূঁইয়া।
গণসংযোগ চলাকালে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- দাঁড়িপাল্লার ভোটারকে হুমকি দিলে ঠ্যালা সামলাতে পারবেন না: পরওয়ার
দেখুন- নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র |


