২৮/০২/২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজনীতিতে অস্ত্রের খেলা খেললে বেশিদিন টিকে থাকা যায় না: হাবিব উন নবী সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, রাজনীতিতে অস্ত্রের খেলা খেল্লে বেশিদিন টিকে থাকা যায় না। মাঠের খেলা খেলতে হয়। মাঠের খেলা খেল্লে পালিয়ে যেতে হয় না। তিনি বলেন, অস্ত্রের খেলা খেল্লে বোরকা পড়ে পালিয়ে যেতে হয়। এ কারণে আপনারাও পালিয়েছেন,আপনাদের নেত্রীও পালাতে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদরের রামপাল উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনিত প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ৩০০টি নির্বাচনী আসনে বিএনপির ৯-১০ হাজার নেতা আছে এমপি প্রার্থী হবার মতো যোগ্যতা রাখে। কিন্তু দল তাদের সবাইকেতো মনোনয়ন দিতে পারবে না। দল সবাইকেই সম্মান করে। তবে যাকে দিয়ে এলাকায় উন্নয়ন হবে বিএনপি তাকেই মনোনয়ন দিয়েছে। এ সময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনিত প্রার্থী কামরুজ্জামান রতনসহ দলের বিভিন্নস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বিকালে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে জনসভা মাঠ পরিপূর্ণ হয়ে উঠে।

পড়ুন- ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে —খোকন তালুকদার

দেখুন- বিএনপিকে নিয়ে ফের যা বললেন রাশেদ প্রধান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন