বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পূজায় প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’

পূজার উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গার্মেন্টের ঝুট ব্যবসার টাকা, ক্ষমতা ও আধিপত্যের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘কাট-পিস’। নির্মাতা ইফফাত জাহান মম পরিচালিত সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ১৬ অক্টোবর, পূজা উপলক্ষে।

বিজ্ঞাপন

বাইরে থেকে সাধারণ ব্যবসা মনে হলেও গার্মেন্টের ঝুট ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে টাকা, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের নানা গল্প। সেই জগতের বিভিন্ন দিকই সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা। ঝুটকে অনেক সময় ‘কাট-পিস’ নামেও ডাকা হয়। রাজধানীর মিরপুরের ঝুটপট্টিকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প।

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, আধিপত্য ও সংঘাতের নানা দিক উঠে এলেও নির্মাতার ভাষ্য, সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়নি। অ্যাকশন ঘরানার গল্পের পাশাপাশি এতে থাকছে প্রেমের গল্পও।

‘কাট-পিস’ ইফফাত জাহান মমর প্রথম সিনেমা। এর আগে মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন তিনি। ঝুট মার্কেট ঘুরে দেখার অভিজ্ঞতা থেকেই সিনেমাটি নির্মাণের ভাবনা আসে তার। ঝুটপট্টির ব্যবসায় রাজনীতি ও ক্ষমতার খেলা রয়েছে—এ বিষয়টি তাকে সিনেমাটি নির্মাণে আগ্রহী করে বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালা। চরিত্র দুটিতে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। সিফাত আমিন শুভর প্রথম সিনেমা এটি। একই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে রাফাহ নানজীবা তোরসার।

‘কাট-পিস’-এ খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান আহমেদ সওদাগর। এছাড়া সিনেমাটিতে দেখা যাবে এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহাকে।

বাস্তব লোকেশনেই সিনেমাটির শুটিং করা হয়েছে। মিরপুরের ঝুটের গোডাউনসহ বিভিন্ন স্থানে টানা ১১ দিনে শুটিং শেষ হয়। অ্যাকশন দৃশ্যেও ডামি ব্যবহার না করে অভিনয়শিল্পীরাই অংশ নিয়েছেন বলে জানিয়েছিলেন নির্মাতা।

এর আগে ২০২৬ সালের রোজার ঈদে ‘কাট-পিস’ মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। সে সময় ঈদের সম্ভাব্য সিনেমার তালিকাতেও ছিল ছবিটি। তবে শেষ পর্যন্ত ঈদে সিনেমাটি মুক্তি পায়নি।

এবার নতুন করে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী ১৬ অক্টোবর দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পরিচালনার পাশাপাশি ‘কাট-পিস’ সিনেমাটি প্রযোজনাও করেছেন ইফফাত জাহান মম।

পড়ুন : অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, চাইলেন দোয়া

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন