বিজ্ঞাপন

নাটোর-১: বিএনপি-স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের পাল্টাপাল্টি হামলা, আহত ১৩

নাটোর-১ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নাটোর জেলার লালপুর উপজেলার কচুয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, রাত পৌনে আটটার দিকে তার শতাধিক কর্মী ‘কলসি’ প্রতীকের সমর্থনে কচুয়া বাজারে মিছিল বের করেন। মিছিলটি বিএনপির প্রার্থীর কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ধানের শীষের সমর্থকরা হামলা চালায়। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে তার ১০ জন সমর্থক আহত হন, যাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, একই আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচনী এজেন্ট হারুনুর রশিদ পাপ্পু জানান, শুক্রবার রাতে কচুয়া নির্বাচনী অফিসে তাদের কয়েকজন সমর্থক বসে ছিলেন। এ সময় সালামপুর থেকে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর এক থেকে দেড়শ সমর্থক কচুয়া বাজারে এসে মিছিল শুরু করে। মিছিলটি ধানের শীষের অফিস অতিক্রম করার সময় হামলা চালিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করে। এ সময় ধানের শীষের প্রার্থী ও তারেক রহমানের ছবিও ভাঙচুর করা হয়। হামলায় ধানের শীষের তিনজন সমর্থক আহত হন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয়রা একজনকে আটকে রেখেছিল, তাকে পুলিশ আটক করে নিয়ে এসেছে। আটককৃত ওই ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পড়ুন: আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন