১১/০২/২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুর-২ আসনে জামায়াত ইসলামের নির্বাচনী প্রচার ও গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-০২ আসনের জামায়াত ইসলামের প্রার্থী নাজমুল হুদা ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালিয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেলে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামে এ প্রচার-প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধনের পর জামায়াত প্রার্থী ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াত ইসলাম প্রতিশ্রুতিবদ্ধ। ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমসহ জামায়াত ও জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : ভোটের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি; চুয়াডাঙ্গা-মেহেরপুরে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন