২৬/০২/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে গুতিয়াবতে উঠান বৈঠক

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে রূপগঞ্জ ইউনিয়ন কৃষকদলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারী শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড গুতিয়াবো আগারপাড়ায় এলাকায় এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট নজরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডাক্তার শাহীন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল ভেন্ডার, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, জেলা তাঁতী দলের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ,জেলা জিয়া মঞ্চের আহবায়ক জজ মিয়া, বিএনপি নেতা মোশাররফ হোসেন ।

এছাড়াও রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জজ মিয়া ও ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন দ্বয়ের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষকদল নেতা সোহেল ভুঁইয়া,জাকির হোসেন, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল করিম,নুরুজ্জামান,বিএনপি নেতা মানিক মিয়া, রাশিদুল ইসলাম রাজিব প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক বান্ধব ছিলেন, মানুষের অধিকারের কথা বলেছেন, ধাণের শীষ মানেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক। তারেক রহমান দেশকে নতুন করে সাজাবেন। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু পারিবারিকভাবে দেশের ঐতিহ্যবাহী পরিবার ১২ ভুঁইয়াদের এক পরিবারের সদস্য৷ যে পরিবার বিগত সময়ে রূপগঞ্জবাসিকে সেবা দেয়ার অভিজ্ঞতা রয়েছে। আমরা দিপু ভুঁইয়াকে ভোট দিয়ে নির্বাচিত করলে কাঙ্ক্ষিত উন্নয়ন পাবো।

বিজ্ঞাপন

পড়ুন : http://রূপগঞ্জে দিপু ভুঁইয়ার পক্ষে টিপু’র নেতৃত্বে পূর্বাচলে গণসংযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন