অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিটি হস্তান্তর করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
চিঠি হস্তান্তরের পাশাপাশি দুদেশের প্রতিনিধির মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
পড়ুন : বাংলাদেশকে আন্তর্জাতিক ট্যুরিজম হাব করতে কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী


