১০/০২/২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে এনসিপির উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ

নীলফামারীর সৈয়দপুরে গণভোটে ’হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি)। শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে শহরের জি আর পি মোড় স্মৃতি অম্লান চত্বর হতে শুরু করে প্রধান সড়কে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সৈয়দপুর উপজেলা আহবায়ক মন্জুর আলম, সদস্য সচিব মো. আজাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক পৌরসভার ৩ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মানিক, পৌর আহবায়ক জাবেদ আক্তারী, সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম সদস্য সচিব জুবায়ের মাহাদী প্রমুখ।

এসময় এনসিপি নেতৃবৃন্দ পথচারী, যানবাহনের চালক, উভয়পাশের দোকানদার-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। সেই সাথে হ্যাঁ ভোট দিলে কি কি সুবিধা এবং কিভাবে দিতে হবে বিষয়ে সহজ ভাষায় বিস্তারিত তুলে ধরেন। শহরের অন্যান্য এলাকাতেও এমন কার্যক্রম চালানো হবে বলে জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুরে শুরু হলো পুরোদমে নির্বাচনী প্রচারণা লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে সিদ্দিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন