আখাউড়া উপজেলার তন্তর বাজারে অভিযান চালিয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাজ ট্রেডিং কর্পোরেশনকে ১ লাখ টাকা এবং আমিন ইলেকট্রনিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রামের ২১ উপজেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন


