জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে ভোটের মাঠে ব্যাপক জনসম্পৃক্ততার চিত্র ফুটে উঠেছে।
শনিবার দুপুরে চরগোয়ালিনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোজাম্মেল হক আকন্দ। সমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে নেতারা আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় ঐক্য সুসংহত করা এবং মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ আলী আকবর, ইসলামপুর উপজেলা কৃষকদলের সহ-সভাপতি ডা. মোজাম্মেল হক বাসেদ, চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, চরগোয়ালিনী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইসলামপুর উপজেলা শাখা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরনবীর আয়োজনে সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিল নিয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা আগামী দিনের রাজনৈতিক মাঠে বিএনপির সাংগঠনিক শক্তির ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
পড়ুন : ইন্দুরকানী উপজেলায় ধানের শীষের জনসভা গণজোয়ারে পরিণত


