২৮/০২/২০২৬, ২৩:০০ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২৩:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পরিবর্তনের অঙ্গীকারে আলমডাঙ্গায় বিএনপির নির্বাচনী জনসভা

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় আলমডাঙ্গা এটিম ফুটবল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ শহীদুল কাউনাইন টিলু। জনসভাটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ।

তিনি বলেন, “দেশ ও মানুষের অধিকার পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য জনপদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং উন্নয়নের নামে বৈষম্য ও দুর্নীতির রাজনীতি বন্ধ করা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই বিএনপি নির্বাচনী মাঠে নেমেছে।

জনসভায় আলমডাঙ্গা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভাটি আয়োজন করে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।

বিজ্ঞাপন

পড়ুন : শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে চুয়াডাঙ্গায় বিজিবির জনসচেতনতা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন