০৯/০২/২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ
14 C
Dhaka
০৯/০২/২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুর-২ এ ন্যায়ভিত্তিক রাজনীতির আহ্বান, ১১ দলীয় জোটের জনসভা ও গণমিছিল

জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে জোটের পক্ষ থেকে একটি গণমিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী বলেন, দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। তিনি বলেন, ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে—এমন প্রত্যাশা জনগণের মাঝে স্পষ্ট।

ড. ফারুকী আরও বলেন, ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচনী আসন পরিচালক ও জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন এবং জামায়াত নেতা মোহাম্মদ আলী হোসেন।

এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, সাবেক উপজেলা শিবির সভাপতি আজিজুর রহমান, পৌর আমীর মাসুম, পৌর সেক্রেটারি মোতাসিম বিল্লা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম এবং সেক্রেটারি ইহসানুল বারী আম্মার।

জনসভা শেষে ড. সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ১১ দলীয় জোটের পক্ষে জনমত গড়ে তোলেন।

পড়ুন- দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

দেখুন- তারেক রহমানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত ঢাকা-১৪ আসনের নেতাকর্মীরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন