নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে স্থানীয় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক ও গণমিছিল করা হয়েছে ।
৮ ফেব্রুয়ারী রবিবার বিকালে রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকায় ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের নারী ভোটারদের নিয়ে ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান টিপুর সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়।
বৈঠকে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া ভিডিও বার্তায় স্থানীয় ভোটারদের ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন। জয়ী হলে স্বপ্নের রূপগঞ্জ গড়ারও প্রতিশ্রতি দেন।
এ সময় হাজারো নারী ভোটারের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাজিব মিয়া, সিরাজুল ইসলাম, আবদুল কাউয়ুম মোল্লা,বিএনপি নেতা আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক খোকন মিশরী,ছাত্রদল নেতা শাকিল মোল্লা, যুবদল নেতা আশিকুলসহ স্থানীয় বাসিন্দারা।
আয়োজিত উঠান বৈঠকে মশিউর রহমান টিপু তার বক্তব্যে বলেন, মধুখালীকে ভূমিদস্যুতা মুক্ত করতে, রূপগঞ্জকে আধুনিক ও মডেল রূপগঞ্জ গড়তে, নারী সুরক্ষা পেতে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সুযোগ্য জনপ্রতিনিধি। এটা রূপগঞ্জবাসি প্রকাশ্যে প্রচারনায় গণজোয়ার দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমরা ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে দিপু ভুইয়াকে জয়যুক্ত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।


