দেশের বাজারে টানা চতুর্থবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত এই দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের হালনাগাদ দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন মূল্যতালিকা- ২২ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা (ভ্যাটসহ), ২১ ক্যারেট ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। সর্বশেষ এই সমন্বয়ের ফলে টানা চার দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমল।
পড়ুন : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
সা/


