০৯/০২/২০২৬, ২৩:২৮ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২৩:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনার ৬টি আসনে পাঠানো হলো ব্যালট পেপার

৬ টি সংসদীয় আসনের ৯ টি উপজেলায় নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট পেপার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা হতে নির্বাচনি কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিকট সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

ট্রেজারি সূত্রে জানা যায়, শনিবার সকল যাচাই-বাছাই শেষে ব্যালট বক্স হস্তান্তর করা হয়। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এবং মহানগরীর দুটি আসনের পাঠানো হয়। এর আগে গত শনিবার এখান থেকে উপজেলা পর্যায়ে নির্বাচনি অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়।

উক্ত ব্যালট পেপার সংগ্রহকালে বিদেশি নির্বাচন পরিদর্শক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও শ্রীলঙ্কা থেকে আগত পরিদর্শক টিম পরিদর্শন করেন।

জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ বলেন, ভোট কেন্দ্রের নির্বাচনের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট পেপার সোমবার সকল সরকারি রিটার্নিং অফিসার এর কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি ৮৪০টি ভোট কেন্দ্রে নির্বাচনি সকল সরঞ্জামাদি পৌঁছে যাবে।

পড়ুন- একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে: মীর্জা ফখরুল

দেখুন- ঢাকা- ৮ আসনে নির্বাচনী প্রচারণায় যা বললেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন