১০/০২/২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গাকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত আধুনিক নগরী হিসাবে গড়ে তোলা হবে: শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ তার নির্বাচনী জনসভায় বলেছেন, বিএনপি জয়ী হলে চুয়াডাঙ্গাকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত আধুনিক নগরী হিসাবে গড়ে তোলা হবে। চুয়াডাঙ্গার মানুষ বিগত দিনের পরিক্ষীত বিএনপিকেই ভোট দিতে চায়। এর কারণ বিএনপির হাত ধরেই এদেশের কাঙ্খিত উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, আমি অথবা আমার কোন সহযোগী বা সহকর্মীর কাছ থেকে যদি কোন মানুষ কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।

চুয়াডাঙ্গায় আমরা একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চায়। দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করতে পারলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ হবে এবং তারা কৃষি কার্ড পাবেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, দেশের নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড দেয়া হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় স্থানীয় টাউন ফুটবল মাঠে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ এ কথাগুলো বলেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা লে.কর্নেল (অবঃ) কামরুজ্জামান আজাদ, খন্দকার আব্দুল জব্বার সোনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাহেদুজ্জামান টরিক সিআইপি, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন।

জনসভায় জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় নতুন ভারতীয় মাদক ৮৪০ বোতল ইসকাফ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন