১০/০২/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেনাপোলের কায়বা সীমান্তে পিস্তল-গুলিসহ ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার

বেনাপোল কায়বা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বিজিবি। একদিনের ব্যবধানে গতকাল ৮ই ফেব্রুয়ারি ভোরে গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ কায়বা বিওপি’র একটি চৌকস টহল দল সোমবার ৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮ আর পিলার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের দাদখালী এলাকায় অবস্থান নেয়।

রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে ইছামতি নদী পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় বিজিবি টহল দল। এসময় তাকে থামার নির্দেশ দেওয়া হলে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২২ হাজার টাকা। এর মধ্যে পিস্তলের মূল্য এক লাখ টাকা, ম্যাগাজিন পাঁচ হাজার টাকা, গুলির মূল্য এক হাজার টাকা এবং এস্কার্প সিরাপের মূল্য ১৬ হাজার টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পড়ুন-জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

দেখুন- ঝিনাইদহ-৪ আসনে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন