১০/০২/২০২৬, ১৮:২৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৮:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনী ছুটির যাত্রায় ভোগান্তি: আশুলিয়ার বাইপাইলে অতিরিক্ত ভাড়ার অভিযোগে সড়ক অবরোধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটিতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এতে আশুলিয়ার বাইপাইল এলাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাইপাইল এলাকায় বাস কাউন্টারগুলোর সামনে সড়ক অবরোধ করেন যাত্রীরা। তাদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে এবং টিকিটের মূল্য ইচ্ছেমতো বাড়ানো হয়েছে।

সড়ক অবরোধের ফলে ঢাকা–চন্দ্র ও ঢাকা–আরিচা মহাসড়কের সংযোগ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশুলিয়া এলাকায় সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। তবে যাত্রীদের অভিযোগ, নির্বাচন ও ছুটিকালীন সময়ে পরিবহন ভাড়া নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা প্রয়োজন।

পড়ুন- ২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে

দেখুন- বাবারে বাবা!!! দুই ওস্তাদ ইরান-চীন একসাথে!!!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন