১০/০২/২০২৬, ২০:২৬ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থীর ভোট আবেদন

ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমানকে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনা ও দেশের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছের দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ও মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

আজ সোমবার দুপুরে দিনাজপুর-৬ সংসদীয় আসনের হাকিমপুরের বিভিন্ন নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।ডা. জাহিদ হোসেন বলেন, আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে তারেক রহমান সাহেব বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনা করার- দেশের সেবা করার সুযোগ পাবেন। আর ধানের শীষে ভোট দিলে আমি ডা. জাহিদ আপনাদের সঙ্গে নিয়ে দিনাজপুর-৬ আসনের সব সমস্যার সমাধান করার জন্য সুযোগ পাব। তাই আপনাদের মূল্যবান ভোট ধানের শীষে দিবেন।পথসভাগুলোতে উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান সভাপত্বি করেন। দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ঢোল-বাদ্য, গান আর হাততালি স্লোগানে মুখরিত হয়ে ওঠে এসব পথসভা।

ডা. জাহিদ আরও বলেন, ধানের শীষে বিজয়ী হয়ে যদি সেবা করার সুযোগ পাই তাহলে ১০ হাজার টাকা পর্যন্ত যারা আপনারা কৃষি ঋণ ও এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ আগামী ১৩ তারিখ থেকে মওকুফ বা মাফ হয়ে যাবে- ইনশা আল্লাহ। এ ছাড়া ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

হিলি স্থলবন্দরকে একটি আধুনিক স্থলবন্দরে প্রতিষ্ঠা করা গেলে সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। তাতে দেশের অর্থনৈতিক চাকা সচল হবে।আজ সকালে ডা. এ জেড এম জাহিদ হোসেনের নবাবগঞ্জের মতিহারা গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, ভোর থেকে তিনি বাড়ির আঙিনায় নানা পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। বাড়ির আঙিনা লোকে লোকারণ্য। কারও কাছে তিনি একজন চিকিৎসক, কারও কাছে তিনি দলের প্রিয় নেতা, আবার কারও কাছে তিনি একজন মানবিক ও দানশীল মানুষ। কেউ অসুস্থ শরীর নিয়ে এসেছেন দেখাতে, কেউ এসেছেন এলাকার সমস্যা জানাতে আবারও কেউ নির্বাচনি গণসংযোগে নিয়ে যাওয়ার জন্য।

এভাবে দিন-রাত নিজের নির্বাচনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ হোসেন। এখন ছোট-বড় সবার কাছে তিনি প্রিয়মুখ হয়ে উঠেছেন।জানতে চাইলে দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা মাস্টার জানান, দিনাজপুর-৬ আসন হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত। এই চার উপজেলার বিএনপি ও সব অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশা আল্লাহ।

পড়ুন- নড়িয়া–সখিপুরকে আধুনিক জনপদ গড়ার অঙ্গীকার কিরনের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন