আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী মহড়া আয়োজন করা হয়। এর নেতৃত্ব দেন পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক। এসময় তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের দায়িত্বে নিয়োজিত ইউনিটের সকল সদস্যদের পেশাগত ভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মহড়ায় কর্নেল কৌশিক বলেন, আগামীকালের নির্বাচনে সবাইকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে উৎসব মুখর পরিবেশে তাঁদের প্রত্যেকের মূল্যবান ভোট প্রদানের পরিবেশ বজায় রাখার জন্য জেলার গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী এলাকা নির্বাচনী সময় নিরাপদ রাখতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও আনসারের সদস্যরা সমন্বিত কর্ম পরিকল্পনা নিয়ে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন, নির্বাচনী কেন্দ্র, প্রদান সড়ক, জনসমাগমপূর্ণ স্থান এবং আশপাশের এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী রয়েছে। তিনি আশা ব্যক্ত করেন, আগামীকাল মৌলভীবাজার-৩ আসনের সকল ভোটার উৎসবমুখর পরিবেশেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, আশ্বস্ত করেন সুষ্ঠ ভোট কার্যক্রমে কেউ বিঘœতা ঘটানোর চেষ্টা করলে জনস্বার্থে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
পড়ুন- শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি
দেখুন- বগুড়ায় বিএনপি-জামায়াত সং/ঘ/র্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


