১২/০২/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জিলাপির টোকেন বিতরণ কালে বিরামপুরে জামায়াতের তিন কর্মী আটক

দিনাজপুরের বিরামপুরে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের অভিযোগে জামায়াতের তিন কর্মীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যার পর বিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার।

তিনি জানান, সন্ধ্যার পর জামায়াতের তিন কর্মী ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণ করছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে টোকেনসহ তাদের হাতেনাতে আটক করেন।

আটককৃতরা বর্তমানে পুলিশের হেফাজতে বিরামপুর থানায় রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান বিরামপুর থানার অফিসার ইনচার্জ।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহ-৪ আসনে দাড়িপাল্লা প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন