১২/০২/২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে ৩ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলায় ওটুঙ্গিপাড়া উপজেলায় এসব ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ককটেল বিস্ফোরণের শব্দে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

ভোটকেন্দ্রেগুলো হলো সদর উপজেলার শহরতলীর গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে রাত সাড়ে আটটার দিকে বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সদর উপজেলার গোবরা নিলারমাঠ নামক এলাকায় শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এসময় আশপাশের এলাকাসহ ওই এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘রাত সাড়ে সাতটার দিকে কে বা কারা সদর উপজেলা নিলারমাঠ এলাকায় সড়কের উপরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ছাড়াও রাত আটটার দিকে জেলা শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’ এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

পড়ুন: আজ থেকে প্রতি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমাদের: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন