বিজ্ঞাপন

সুনামগঞ্জের দিরাইয়ে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জুলাই ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘ক’ সার্কেলের সমন্বয়ে দিরাই থানার নতুন বাগবাড়ি এলাকায় এ মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় নতুন বাগবাড়ি গ্রামের বাসিন্দা মো. সোহেলের ছেলে মো. সেলিম (২৭)-কে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মো. সেলিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা-আরিচা মহাসড়কের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন