১২/০২/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীর সুবর্ণচরে নাতির কাঁধে চড়ে ভোটকেন্দ্রে আহত বৃদ্ধ দাদা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধ দাদা মোতালেবকে ভোটার নাতির কাঁধে চড়ে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন।

বিজ্ঞাপন

বৃদ্ধ মোতালেব চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ভোটার সম্প্রতি পায়ে গুরুতর আঘাত পান। চিকিৎসাধীন থাকলেও ভোটাধিকার প্রয়োগের দৃঢ় ইচ্ছা থেকে তিনি কেন্দ্রে আসার সিদ্ধান্ত নেন। হাঁটাচলা করতে অক্ষম হওয়ায় তার নাতি তাকে কাঁধে তুলে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।

কেন্দ্রে উপস্থিত ভোটার ও দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন লাইনে না দাঁড়িয়ে রেখে সরাসরি কক্ষে নিয়ে ভোট দেন। ভোট শেষে একইভাবে নাতির কাঁধে করেই তিনি বাড়ি ফিরে যান।

স্থানীয় বাসিন্দা ছালা উদ্দিন জানান, ভোটের প্রতি এমন আগ্রহ ও দায়িত্ববোধ নতুন ভোটারদের জন্য অনুপ্রেরণাদায়ক।

নাতি ওসমান বলেন, ভোটের দিন ভোট দিতে না এলে কেমন হয়? তাই সকালেই দাদাকে নিয়ে এসেছি। দীর্ঘ নয় বছর পর ভোট দিতে পেরে দাদার স্বস্তি মেলেছে ।

পড়ুন- বাগেরহাটের শরণখোলায় জামায়াত ও বিএনপির সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ৭

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন