১২/০২/২০২৬, ২২:২৬ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২২:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিজয়ী হলে মিছিল নয়, সিজদায় পড়ব: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে মিছিল-স্লোগান নয়, আল্লাহর কাছে সিজদায় পড়বেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘মহান রাব্বুল ইজ্জত তার একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়, আমরা সবাই সিজদায় পড়ব।’

জামায়াত আমির লেখেন, ‘মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।’

এর কিছুক্ষণ আগে ফেসবুক পোস্টে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগে ভোটকেন্দ্র না ছাড়তে সবার প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল থেকেই আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে।’

‘কিন্তু, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা হচ্ছে। নারীদের হেনস্তা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে।’

ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, ‘আমরা দেশবাসীকে অনুরোধ করব, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য আপনারা ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।’

তিনি লেখেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য। কিন্তু, আরও তড়িৎ পদক্ষেপ প্রয়োজন বলে দেশবাসী মনে করে।’

পড়ুন- সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন