১৩/০২/২০২৬, ৩:৫৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৩:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এখন পর্যন্ত জামায়াত পেয়েছে ১৭টি আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট পেয়েছে ১৭টি আসন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের আনঅফিসিয়ালি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যেসকল প্রার্থী বিজয়ী হয়েছেন তারা হলেন-

১. মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২)
২. মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩)
৩. মো. আমির হামজা (কুষ্টিয়া-৩)
৪. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১)
৫. মোহাম্মদ বেলায়েত হোসেন (নোয়াখালী-৫)
৬. শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)
৭. মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬)
৮ মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)
৯. মো. গোলাম রব্বানী (রংপুর-৫)
১০. মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১)
১১. এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২)
১২. শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২)
১৩. মোঃ আবুল কালাম আজাদ (খুলনা-৬)
১৪. মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১)
১৫. মো. আবুল কালাম আজাদ (নাটোর-১)
১৬. মো. সাইফুল আলম (ঢাকা-১২)
১৭. মো. রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১)।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়।

এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।

২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রাম-৪ আসনে দাড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমানের জয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন