১৩/০২/২০২৬, ৪:২৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৪:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ ১ আসনে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী


নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

১২৯টি কেন্দ্রের মধ্যে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামের আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।

দিপু ভূইয়া বলেন, ‘এ জয় রূপগঞ্জবাসীর। আমি সবাইকে নিয়ে, সব ধর্মের লোকজন নিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়তে চাই।’

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরও জানা যায়, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৪৮৮২৯ জন।

যার মোট কেন্দ্র- ১২৯ টি। এর মাঝে মোট ভোট সংগ্রহ হয় ২৫৩৯৭১ টি। এতে ধানের শীষ প্রতীকে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু পেয়েছেন -১৫৫৪২১ ভোট। দাঁড়িপাল্লায় ( ১১ দলীয় জোট) আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০২৮৯ ভোট। ট্রাক প্রতীকে ( গন অধিকার পরিষদের ) ওয়াসিম উদ্দিন পেয়েছেন ২০৮ ভোট। জাহাজ প্রতীকে (স্বতন্ত্র) থেকে দুলাল হোসেন পেয়েছেন ৪৫৬ ভোট। হাতপাখায়( ইসলামী আন্দোলন) ইমদাদুল হাশেমী পেয়েছেন ৭১৩৭ ভোট৷ কাস্তে প্রতীকে ( কমিউনিস্ট পার্টি) মনিরুজ্জামান চন্দন পেয়েছেন ২৫৮ ভোট এবং আপেল প্রতীকে ( ইনসানিয়াত বিপ্লব) আফজাল পেয়েছেন ২০২ ভোট।

আসনটিতে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বিজ্ঞাপন

পড়ুন : ভোটদান শেষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ৩ প্রার্থীর প্রতিক্রিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন