ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিকসা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল জানানো হয়। জানানো হয়, আসনটিতে মোট ১৭৭টি ভোটকেন্দ্র এবং পোস্টাল ভোটসহ মোট ১৮৮টি কেন্দ্র ছিল। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে বেসরকারিভাবে ড. রেজা কিবরিয়াকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এদিকে মোট ১ লাখ ১৬ হাজার ৪০০ ভোটের মধ্যে ‘না’ ভোট পড়েছে ৬৮ হাজার ৪০৯টি।
ফলাফল ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী
দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী |
ইম/


