১৩/০২/২০২৬, ১৫:৫৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৫:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-১৯: ১১ দলীয় জোটকে হারিয়ে জয় বিএনপির

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১১ দলীয় জোটকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

বিজ্ঞাপন

এছাড়াও গণভোটেও বিপুল সং্খ্যক ভোটের ব্যবধানে ‘হ্যা’ জয়যুক্ত হয়েছে।

আজ ভোরে ভোট গণনা শেষে সাভার উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম নির্বাচনের এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

আসনটির ২৭৫টি কেন্দ্রে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ১৯০৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি মনোনীত প্রার্থী শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১২৫২৮৩ ভোট।

এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান পেয়েছেন ১০৫৪৫ ভোট, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম পেয়ছেন ২৪০৭ ভোট, এলডিপি মনোনীত প্রার্থী চৌধুরী হাসান সারওয়ার্দী পেয়েছেন ৬৩৭ ভোট, গণঅধিকার পরিষদের শেখ শওকত হোসেন পেয়েছেন ৬৮৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ইস্রাফিল হোসেন সাভারী পেয়েছেন ৬৪৪ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল পেয়েছেন ২১৩ ভোট।

অন্যদিকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ১৭৭৬১৮ ভোট এবং ‘না’ এর পক্ষে ভোট পড়েছে ৪৭১১১ ভোট।

আসনটিতে মোট ২৭৫টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭৪১৫৫২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৩৬৮৭৬ জন। ভোট বাতিল হয়েছে ৫৪৮৭ টি।

আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৪৫.৪৩ শতাংশ।

পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী

দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন