ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ১২৪ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত প্রার্থী মো. আতাউর রহমান সরকার পেয়েছেন ৮৭ হাজার ৩২৬ ভোট। বৃহস্পতিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
বিজ্ঞাপন
এরমধ্যে কসবা উপজেলায় মুশফিকুর রহমান পেয়েছেন ৯১ হাজার ৮৭৭ ভোট এবং আতাউর রহমান সরকার পেয়েছেন ৬৩ হাজার ২০০ ভোট। আখাউড়া উপজেলায় ৪৬ হাজার ২৪৭ ভোট এবং আতাউর রহমান সরকার পেয়েছেন ২৪ হাজার ১২৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী
দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী |
ইম/


