হাসপাতাল নিয়ে কাজ হচ্ছে, নীতিমালা হচ্ছে, যেসব সমস্যা নিয়ে আমরা আগাতে পারিনি, সেসব সমাধানে আগামীতে নতুনভাবে বেসরকারি হাসপাতালের নীতিমালা আসছে, যেন আগামীতে ভালোমতো চলে। পর্যায়ক্রমে প্রত্যেকটা সেক্টরে কাজ চলছে। শিক্ষা ব্যবস্থার জন্য সরকার কাজ করছে যেন সকল কিছু খুব সুন্দর আর ভালোভাবে চলতে পারে।
রবিবার দুপুরে, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় সভায় উপদেষ্টা হিসেবে যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া, মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও মাছের পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা, স্থানীয় পর্যায়ে সকল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ, জেলা সার বীজ মনিটরিং কমিটির উপদেষ্টা হিসেবে যোগদান, জেলা প্রশাসক বিতর্ক কাপ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন বলে জানা গেছে।
পড়ুন:আখাউড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ইমি/


