বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার ৪ টি আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যারা,
পটুয়াখালী-১( পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ)১৫০৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামি আন্দোলনের হাত পাখা প্রতিক নিয়ে মোঃ ফিরোজ আলম পেয়েছেন ৫৭৯৯৪ ভোট।
১১২ পটুয়াখালী-২(বাউফল) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা)৯৯৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২১৯৫ ভোট।
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি জোটের প্রার্থী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর (ট্রাক প্রতীক) ৭৩,৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা হাসান মামুন পেয়েছেন ৪৭,৯৩০ ভোট।
পটুয়াখালী-৪ (কলাপাড়া – রাঙ্গাবালী) আসনে বিএনপির প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন (ধানের শীষ প্রতীক) নিয়ে ১২৩৩৩৫ ভোট পেয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী হাত পাখা প্রতীকের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯৭৭৬ ভোট।
পড়ুন-


