ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থানের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, সংবাদ সম্মেলনে নির্বাচনি ফলাফল পর্যালোচনা, এনসিপির অবস্থান নিয়ে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।
রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিজ্ঞাপন
পড়ুন : শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং


