১৬/০২/২০২৬, ১৭:৪৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১৬/০২/২০২৬, ১৭:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধ মামলা : কামালসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষার্থী গোলাম নাফিজসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি আজ সোমবার (১৬ জানুয়ারি)। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার বিচারিক কার্যক্রম হবে।

মামলার ২২ আসামির একমাত্র গ্রেপ্তার সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি শচীন মৌলিককে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া আজ এ ট্রাইব্যুনালে আরও তিনটি মামলার বিচারকাজ রয়েছে।

অন্যদিকে ট্রাইব্যুনাল-২ এ রয়েছে আরেকটি মামলার বিচারিক কার্যক্রম। শচীন মৌলিক ছাড়াও এ মামলায় গ্রেপ্তার মোট ১৭ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের বিবরণ আদালতে শোনালেন বিচারক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন