বিএপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এত বছর পরে একটি নির্বাচিত সংসদ হয়েছে। এটা সবচেয়ে আনন্দের বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংসদে প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, নির্বাচিত হওয়ার আনন্দের সাথে বাংলাদেশের জনগণের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার সম্পৃক্ত। তাই আজকে আনন্দের দিন, আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি। মানুষের মালিকানার জন্য আমরা এত বছর সংগ্রাম করেছি, আমরা মনে করি সেদিকে আমরা যাচ্ছি।
তিনি আরও বলেন, গণতন্ত্রের মূলমন্ত্র হচ্ছে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং জবাবদিহিতার আওতায় আনতে পারবে। বিষয়টি কার্যকর করার জন্য সকল সংসদ সদস্যেরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পড়ুন: বিএনপি সরকারের পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন
আর/


