১৮/০২/২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অবশেষে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

দীর্ঘ জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান, বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম খান।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় রাজনীতি ও শ্রমিক আন্দোলনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে জাতীয় পর্যায়ে সুপরিচিত করেছে।

এর আগে তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের জোর গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁর অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

জামালপুর জেলার ইসলামপুর, জামালপুর-এর কৃতি সন্তান হিসেবে পরিচিত এই প্রবীণ নেতা নিজ এলাকায়ও ব্যাপক জনপ্রিয়। স্থানীয় পর্যায়ে তাঁর এ নিয়োগকে ঘিরে আনন্দ ও প্রত্যাশার পরিবেশ বিরাজ করছে। ইসলামপুরসহ আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।

জামালপুরের স্থানীয় বিএনপি নেতারা জানান, দেশের স্বার্থ ও গণমানুষের কল্যাণে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিক। তাঁর নতুন দায়িত্বকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা।

বিজ্ঞাপন

পড়ুন : এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় বকশীগঞ্জে মিষ্টি বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন