প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি।
বিজ্ঞাপন
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেন।
জানা গেছে, আব্দুর রহমান সানি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বরিশল গ্রামের ফজলুল হক ভূইয়ার ছেলে। তার বড় ভাই ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির আহমেদ ভূইয়া।
পড়ুন- চট্টগ্রামের মানবিক ডিসির সহায়তায় স্বস্তি দুর্দশাগ্রস্তদের


