শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, পাঁচ বছর খুব অল্প সময়—এখন থেকেই উন্নয়ন কাজ শুরু করতে হবে।
মন্ত্রী হিসেবে শপথের পর প্রথমবার সিলেট সফরে এসে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সিলেটবাসীর রায়ের প্রতি সম্মান। বিদ্বেষ নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।
সফরকালে তিনি হযরত শাহজালাল দরগাহ ও হযরত শাহপরাণ দরগাহ জিয়ারত করবেন। এছাড়া ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে রাস্তাঘাট ও বিমানবন্দরসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার কথা জানান।
চার দিনের সফরে তিনি বিভিন্ন স্থানে মতবিনিময় ও কর্মসূচিতে অংশ নেবেন।
পড়ুন- সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: দুর্গাপুরে রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত


