২০/০২/২০২৬, ১৮:২৩ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ১৮:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে ‘স্বপ্নের আলো’র উদ্যোগে দুই শতাধিক অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের আলো’র উদ্যোগে মাদারীপুরে দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আবদুল রশিদ হাওলাদার হাটে সংগঠনের নিজ কার্যালয়ের সামনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ফজলুল হক হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মামুন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন মোড়ল ও মোঃ মহসিন মাতুব্বর, মোঃ শওকত মোল্লা, মোঃ মিলন হাওলাদার, মোঃ দিদার হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


এ সময় প্রত্যেক উপকারভোগীর মাঝে ১ কেজি খেজুর, ১ কেজি বুট, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি গুড়, ১ কেজি ভ্যাশন, এক প্যাকেট ট্যাংসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


খাদ্য সামগ্রী নিতে আসা উপকার-ভোগীরা জানান, আমাদের এই ইফতার যারা দিয়েছে আল্লাহ তাদের ভালো করুক তাড়াতাড়ি প্রতিবছর আমাদের এই ভাবেই দিয়ে যেতে পারে। যাই আমরা কিনে খেতে পারতাম না তাই তারা দেশে তাদের জন্য দোয়া করি।
উপকারভোগীরা এমন সহায়তা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সংগঠনের সভাপতি মোঃ ফজলুল হক হাওলাদার বলেন, ২০২০ সালে মানবতার সেবায় ‘স্বপ্নের আলো’ প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সারা বছর দরিদ্র মানুষের কর্মসংস্থান, চিকিৎসা সহায়তা, টিউবওয়েল স্থাপন, ঘর নির্মাণ ও শিক্ষা অনুদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন- সংস্কার-নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন