বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টেলিফোনে আলাপকালে দুই নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও কথা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

