বিজ্ঞাপন

ঝালকাঠির নলছিটিতে ইভটিজিং ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

ঝালকাঠির নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ,অনলাইন জুয়া, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

ঝালকাঠি জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করেন সমাজসেবক গোলাম মোস্তফা ছালু।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন স্তরের সাধারণ জনগণ অংশ নেন। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শুনে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন।

পড়ুন : মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ২০ মিনিট বন্ধ যান চলাচল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন