২০/০২/২০২৬, ২০:২৭ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ২০:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ করার প্রভাবে বৈশ্বিক তেলের বাজারে পড়েছে। বৃহস্পতিবার তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। 

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্রেন্ট ফিউচার ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০.৫৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৮ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৫.৪৭ ডলারে লেনদেন হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৬ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্বের তেলের প্রায় ২০ শতাংশ সরবরাহের ওপর প্রভাব পড়বে।

নিসান সিকিউরিটিজের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, উত্তেজনা থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ সশস্ত্র সংঘাতের সম্ভাবনা কম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অপরিশোধিত তেলের দাম তীব্র বৃদ্ধি চান না। সামরিক পদক্ষেপ হলে তা সম্ভবত সীমিত এবং স্বল্পমেয়াদি হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি মঙ্গলবার সামরিক মহড়ার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য প্রণালীটি বন্ধ রেখেছিল। জলপথটি পুনরায় পুরোপুরি চালু হয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি। পাশাপাশি বৃহস্পতিবার যৌথ মহড়া পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি।

পড়ুন- সংরক্ষিত নারী আসন পেতে বিএনপিতে আলোচনায় আছেন যারা

দেখুন- টার্কিস চিকেন কাবাব | ভিশন ডিজিটাল কিচেন |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন