২১/০২/২০২৬, ০:০৪ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২১/০২/২০২৬, ০:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় সমমনা দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

চুয়াডাঙ্গায় সমমনা দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াত ইসলামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সন্ধায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি আব্দুল কাদেরের উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গাবাসী ভোটের মাধ্যমে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালনে তিনি সবার সহযোগিতা চান। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

তিনি আরো বলেন, সরকারি সুযোগ-সুবিধা যেমন বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট গ্রহণ করবেন না। পাশাপাশি জেলার হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিগগিরই কর্মসূচি গ্রহণ করা হবে। খুব শিগগির প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে সমন্বিতভাবে কাজ শুরুর কথাও উল্লেখ করেন তিনি। বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, চুয়াডাঙ্গার মানুষের মৌলিক চাহিদা পূরণে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণই তাঁদের একমাত্র লক্ষ্য। উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় আরও উপস্থিত জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারী হাফেজ আমিরুল ইসলাম, জামায়াতের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আমির মো. বিল্লাল হোসাইন ও সেক্রেটারি মো. গোলাম রসুল, পৌর শাখার আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মো. মোস্তফা কামালসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা। আমার বাংলাদেশ পার্টির জেলা আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মোঃ আলী রুসদী, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক খাজা আবুল বাশার, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সোয়াইব হোসাইন প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি হোসাইন মালিক, জেলা প্রেসক্লাব সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে বিকেল সাড়ে ৪ টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো: রুহুল আমিন ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেলকে জেলা জামায়াতের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতারের মাধ্যমে সমাপ্ত হয়।

পড়ুন : চুয়াডাঙ্গায় রেললাইনের অংশ ভেঙ্গে ছিটকে পড়েছে, ঝুঁকিপূর্ণ ট্রেন চলাচল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন