২১/০২/২০২৬, ১৫:৩৫ অপরাহ্ণ
33.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৫:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লেবাননে ইসরাইলের বিমান হামলা, হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এসব হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ অন্তত ১২ জন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন।

লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছে, দেশটির পূর্বে বেকা উপত্যকায় বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের ওই এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেকার বালবেক এলাকায় ‘হিজবুল্লাহ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন।

শুক্রবার দিনের শুরুতে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন এল-হিলওয়েহ শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের জবাবে ‘হামাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন