জনসেবা ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তারাগঞ্জের ইউএনও

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা সর্বমহলে বেশ সমাদৃত হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি তারাগঞ্জ বাজারে ঘুরে বেড়ানো ‘ছফি’ নামের মানসিক ভারসাম্যহীন এক অসহায় নারীকে উদ্ধারে বিশেষ উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। সর্বসাধারণ ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে (গ্লোরি সমাজ কল্যাণ সংস্থা) পাঠানোর ব্যবস্থা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা প্রশাসনের অফিসিয়াল আইডি থেকে এই মানবিক কর্মকাণ্ডের একটি পোস্ট শেয়ার করা হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং সর্বস্তরের মানুষ উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
অসহায় ও পরিচ্ছন্ন সমাজ গঠনের তাগিদ জানিয়ে ইউএনও জানান, একটু আশ্রয় ও যত্ন একজন অসহায় মানুষের জীবনে পরিবর্তনের সূচনা করতে পারে। মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে মর্যাদা, মমতা ও যত্ন নিয়ে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তারাগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বিভিন্ন অভিযান চালিয়ে আসছেন ইউএনও মোনাববর হোসেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, সাধারণ মানুষের জন্য ইউএনও-র অফিসের দরজা সবসময় খোলা থাকে। একজন সৎ, কর্মঠ ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি তারাগঞ্জে যোগ দেওয়ার পর থেকেই আমূল পরিবর্তন লক্ষ করা যাচ্ছে তারাগঞ্জ। উপজেলার সাধারণ বাসিন্দাদের দাবি, এভাবেই যদি মানবিকতা ও দক্ষতার সাথে উন্নয়নের ধারা বজায় থাকে, তবে তারাগঞ্জ উপজেলা রংপুর জেলার অন্যতম মডেল উপজেলায় পরিণত হবে।

পড়ুন:সংগীতানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন