০২/০৩/২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‎ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা

গভীর শ্রদ্ধা, নীরবতা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

‎রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজ শহিদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে রাত ১২টা ১৫ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহিদ মিনার (বড়মাঠ) প্রাঙ্গণে ও রাত ১২টা ২৫ মিনিটে সাধারণ পাঠাগার চত্বরে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। যার মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। এছড়াও দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি জেলার অন্যান্য মসজিদ, মন্দির ও গীর্জায়ও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

‎১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় আত্মোৎসর্গ করেন সালাম, রফিক, বরকত, জব্বার, শফিকসহ অসংখ্য ভাষা শহিদ। তাঁদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি দেয় UNESCO, যা ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

বিজ্ঞাপন

‎পড়ুন : হবিগঞ্জ ৫৫ বিজিবি মাদক বিরোধী অভিযানে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন